রাজশাহীতে ৫৬ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্য। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৪.৯৩ পেয়ে পাশ করেন।
শফিকুল ইসলাম মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, পর পর দুই বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। গ্রামের মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন। তাই সমাজে একটু মাথা উঁচু করে বেঁচে থাকার তাগিদে পড়াশোনার প্রয়োজন অনুভব করি। তাই বয়সের কথা না ভেবে এসএসসি সমমান পরীক্ষায় অংশ নেয়।
তিনি বলেন, শিক্ষার কোনো বয়স এবং বিকল্প নেই। ইচ্ছা ও সাধনা ছিল বলে এসএসসি পাশ করেছি। দেরিতে হলেও এই ফলাফলে অনেক বেশি ভালো লাগছে। ভবিষ্যতে দেশের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার স্বপ্ন রয়েছে।
