সুভাশীষ চৌধুরী (নিলয়)
চট্টগ্রামের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুভাশীষ চৌধুরী (নিলয়) মরণব্যাধি প্লাস্টিক এ্যানিমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত। বিগত ছয় মাসে তার চিকিত্সার জন্য প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। নিলয়কে ভারতের মাদ্রাজেও নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিত্সকরা জানিয়েছেন, তার সুস্থতার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট খুবই প্রয়োজন। যা করতে খরচ হবে আনুমানিক ৬৫ লাখ টাকা। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিত্সার খরচ জোগানো অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের কাছে নিলয়কে বাঁচাতে সাহায্য কামনা করেছেন পতেঙ্গার কাটগড় হিন্দুপাড়ার নিলয়ের অসহায় পিতা টিংকু চৌধুরী। নিলয় তার একমাত্র সন্তান। সাহায্য পাঠানোর ঠিকানা : ব্যাংক হিসাব নং-১১১৬৯৬৯, উত্তরা ব্যাংক লিমিটেড, কাটগড় শাখা, চট্টগ্রাম। বিকাশ নম্বর-০১৮১৯-০৫৯৪৭০।
হাফেজ বেলাল
মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ বেলাল প্রায় দুই মাস ধরে লিমফোমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে এনাম মেডিক্যালে অনকোলজি বিভাগের চিকিত্সক প্রফেসর সোমনাথ দের তত্ত্বাবধানে চিকিত্সাধীন। চিকিত্সক বলেন, নিয়মিত তিন মাস চিকিত্সা ও ওষুধ চালিয়ে যেতে পারলে বেলাল সুস্থ হয়ে উঠতে পারে। এতে প্রায় চার লাখ টাকার প্রয়োজন হবে। কিন্তু বেলালের সামান্য বেতনের চাকরিজীবী পিতার পক্ষে ছেলের চিকিত্সার জন্য এত টাকা জোগানো সম্ভব না। তাই তিনি সমাজের বিত্তবান, দাতা প্রতিষ্ঠান ও প্রবাসীদের কাছে তার ছেলেকে বাঁচাতে সাহায্য কামনা করেছেন। বেলাল পড়াশোনার পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতার জন্য ছেলে-মেয়েদের কোরান তালিম ও তারাবির নামাজ পড়ান। সাহায্য পাঠানোর ঠিকানা : আব্দুল জব্বার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সঞ্চয়ী হিসাব নং- ০১৮১২০০৫৬৭৮৭ (পল্টন শাখা), বিকাশ ০১৯৭০৪৩৪৫৩৩, ডাচ্-বাংলা রকেট- ০১৯৭০৪৩৪৫৩৩
