৩ মাসের জন্য বন্ধ হল কালুরঘাট সেতু

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৬:০৭

চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ শুরুর আগে সংস্কার কাজের জন্য আগামী তিন মাসের জন্য কালুরঘাট সেতু বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর এ সেতুর দুই প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে নদীর ওই অংশ পারাপারের জন্য ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সেতুর দুপাড়ে একটি বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ। এতে বলা হয়, মেরামত কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সংস্কার কাজের জন্য সেতু যে বন্ধ রাখা হবে এ ঘোষণা আগেই এসেছিল। সেজন্য ফেরি প্রস্তুত রাখা হয়। তৈরি করা হয় দুই পাড়ের সংযোগ সড়ক। সড়ক ও জনপথ বিভাগ ফেরির টোলও নির্ধারণ করে দেয়।

ইত্তেফাক/আরএজে