রাত ৮ টায় বিসিবির সংবাদ সম্মেলন 

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২০:৩৩

কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেন তামিম ইকবাল। তবুও এশিয়া কাপের বাংলাদেশ দলে তামিম থাকবেন কিনা, তা নিয়ে দেখা দেয় শঙ্কা। আজ (বৃহস্পতিবার) ওয়ানডে দলের অধিনায়কের সঙ্গে বৈঠকে বসার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ গোপনীয়তা ছিল বৈঠিকটি নিয়ে। হঠাৎ করে রাত ৮ টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি।

সারাদিনে বৈঠিক বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সন্ধ্যায় বিসিবি মিডিয়া বিভাগ জানায় সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এর আগে, বুধবার গণমাধ্যমে পাপন বলেন, ‘তামিমকে নিয়ে একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো।’

 

ইত্তেফাক/জেডএইচ