রাজধানীর পুরানো পল্টনে ফুটপাত থেকে সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) সকালে পল্টনের বাইতুল খায়ের ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান খান জানান, বাইতুল খায়ের ভবনের সামনে সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাত থেকেই ওই ব্যক্তি সেখানে ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি জানান, সুনীলের মোবাইলের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে।
