ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই পিস ৪শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়।
আটক অভিযুক্ত দ্রুব দাশ (২৫) কক্সবাজারের টেকনাফ থানা বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১নম্বর টার্মিনালের পার্কিংয়ের সামনে থেকে অভিযুক্তকে আটক করে।
এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল। বেলা ১১ টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে টার্মিনালের সামনের পার্কিং এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলে আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরবর্তীতে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন।
ইয়াবাগুলোর বাজার মূল্য সাত লাখ ২০ হাজার টাকা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
