নবম-দশম শ্রেণির পড়াশোনা

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:২৬

বাংলা দ্বিতীয়পত্র

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

 

শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের রচনামূলক অংশের একটি নমুনা প্রশ্নপত্র দেয়া হলো। এটি বাসায় সমাধান করার চেষ্টা করবে।

 

রচনামূলক প্রশ্ন

 

সময়- ২ ঘণ্টা ৩০ মিনিট                                   পূর্ণমান- ৭০

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ:                              ১০

ক) যৌতুক প্রথা

খ) বৈশাখী মেলা

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ:                                    ১০

ক) সদ্য পঠিত একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ।

খ) তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকুরি থেকে অবসরগ্রহণ উপলক্ষ্যে একটি বিদায় অভিনন্দনপত্র বা মানপত্র রচনা কর।

৩। ক) সারাংশ লেখ:  ১০

আজকের দুনিয়াটা আশ্চর্যজনকভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডভাবে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে; মানুষ যদি এ মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখান থেকে হয়তো আর নামবার উপায় নেই। এবার ওঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়।

অথবা, খ) সারমর্ম লেখ:

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

মানুষেরি মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,

আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

৪। যেকোনো একটি ভাব-সমপ্রসারণ করো:                          ১০

ক) ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

খ) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,

নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর:                   ১০

ক) মনে কর, তুমি সার্থক। রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমাদের বিদ্যালয়ের পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।

খ) মনে কর, তুমি মনি। দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকার স্টাফ রিপোর্টার। ঢাকা মহানগরীর অসহনীয় যানজট সম্পর্কে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর:                          ২০

ক) অধ্যবসায়

খ) কৃষিকাজে বিজ্ঞান

গ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার