মদসহ গ্রেপ্তার শাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৯:৪৪

মদসহ গ্রেপ্তার হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। রোববার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারের পাঠায়।

ইত্তেফাক/এবি/পিও