ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ড.কুদরত-ই খুদা অডিটোরিয়ামে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ করেন ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। অনুষ্ঠানে শিবগঞ্জে কৃতী সন্তান গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ড. কাজী মো. ইমদাদুল হক। সমিতির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মশিহুর রহমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
শিবগঞ্জের কৃতী সন্তান এবং গুণীজন হিসেবে সমিতির প্রধান পৃষ্ঠপোষক ট্রপিক্যাল হোমস লিমিটেড এর চেয়ারম্যান ডা. রেজাউল করিম সান্নাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এসময় ডা. রেজাউল করিম সান্না শিক্ষার্থীদের দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাহবুবর বহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা চেয়ার ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক ডা. আহসান হেলাল এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক ডা. ছানোয়ার হোসেনকে গুণীজন সংবর্ধনা এবং শিক্ষা অফিসার (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) মোছাম্মদ রোখসানা হায়দারকে কর্মক্ষেত্রে সাফল্য সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননা স্মারক প্রদানের পর সমিতির সাধারণ সম্পাদক হাশেমুজ্জামান তার বক্তব্যে বলেন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম আরও বাড়াতে হবে। সমিতিকে আরও শক্তিশালী এবং একটি পরিপূর্ণ রূপ দিতে সকলের সহযোগিতা কামনা করে।
সমিতির সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সহায়তা করার জন্য অতিদ্রুত সমিতিতে শিক্ষা ট্রাস্ট চালু করা হবে।
