বিনোদন ডেস্ক
একজন মিউজিশিয়ানের কাছে তাঁর ইন্সট্রুমেন্টের প্রতি যে ভালোবাসা তা অন্যকিছুর সাথে তুলনা চলেন না। সারাজীবন সযত্নে রাখেন সেগুলো। সেই তালিকায় অন্যতম ব্রিটিশ
রকস্টার ডেভিড গিলমোর। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’-এর ভোকালিস্ট তাঁর সঙ্গীতের জন্য বহুবার এসেছেন খবরের শিরোনামে। তবে এবারের শিরোনাম কোনো গান বা কনসার্টের নয়। পরিবেশ রক্ষার্থে নিজের বহু বছরের লালিত গিটারের মধ্যে ১২৬টি গিটার নিলামে তুললেন তিনি। যার মূল্য ২১.৫ মিলিয়ন ডলার। গিলমোর জানান জলবায়ুর পরিবর্তনের জন্য তিনিও কাজ করতে চান। যার জন্য নিজের প্রিয় গিটারগুলো নিলামে তুললেন তিনি। গিটারগুলোর মধ্যে ‘দ্য ব্ল্যাক স্ট্রাট’ গিটারটির সর্বোচ্চ মূল নির্ধারণ করা হয়েছে ৩.৯ মিলিয়ন ডলার। যেটি দিয়ে গিলমোর ‘কম্ফোর্টেবল নাম্ব’, ‘শাইন অন ইউ ক্রেজি ডায়মন্ড’ ট্র্যাকে বাজিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি গিটার আমার কাছে প্রিয়। তবে সেগুলো আমি সুন্দর একটি ভবিষ্যতের জন্য নিলামে তুলেছি। আমি চাই ভবিষ্যতে শিশুরা একটি সুন্দর পৃথিবীতে বেড়ে উঠুক।’
