এএফসি কাপের নকআউট পর্বে আবাহনী

আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৫০

এএফসি কাপের গ্রুপপর্বে স্বাগতিক ভারতের মিনারভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের আবাহনী লিমিটেড। বুধবার ভারতের গুয়াহাটিতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই জয়ের ফলে প্রথমবারের মতো প্রতিযোগিতার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। 

এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। আবাহনীর জয়সূচক গোলটি করেছেন ক্লাবের আফগান ডিফেন্ডার মাসি সাইঘানি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জীবনের কর্নার থেকে বেলফোর্টের মাথা হয়ে মাসির কাছে বল এলে তিনি দর্শনীয় হেডে সেটি জালে জড়িয়ে দেন।

আরও পড়ুন : বিদেশি টিভিসহ ফেসবুক-গুগলের ভ্যাট আদায়ে কঠোর অবস্থানে এনবিআর

গ্রুপের অন্য ম্যাচে ভারতের চেন্নাইন এফসি ৩-২ গোলে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে হারিয়েছে। আবাহনী জয় না পেলে, তারাই গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে খেলার সুযোগ পেত।

ইত্তেফাক/কেআই