দি সিটি ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীর কুর্মিটোলা গল্্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিনসহ ব্যাংকের পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন। সভায় ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদিত হয়
০০০০
সম্প্রতি রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত হয় এবি ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ এ (রুমী) আলী। প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর তারিক আফজাল, ব্যাংকের পরিচালকবৃন্দ এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার উক্ত সভায় উপস্থিত ছিলেন
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর চিটাগাং রিজিওনাল কমিটি আয়োজিত সিপিডি সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন
০০০০
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান
