কে কিসে আটকে যায়

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০১:৩৫
  • ছাগল আটকে যায় খুঁটিতে। মাঝে মাঝে আটকে যায় কাঁঠাল পাতায়।
  • গরু আটকে যায় ঘাসে না হয়, শিংয়ে।
  • ঢাকার মানুষ আটকে যায় ট্রাফিক জ্যামে।
  • চট্টগ্রামের মানুষ আটকে গেছে রাস্তায় জমা পানিতে।
  • পুরান ঢাকার মানুষ সকাল-বিকাল আটকে যায় বিরিয়ানিতে।
  • নারীরা আটকে যায় বাসার বুয়ার কাছে।
  • পুরুষরা আটকে বাজারে, মাঝেমধ্যে অফিসে।
  • মাতালরা আটকে যায় বারে, কেউ কেউ আটকে যায় এক খিল্লি পানে।
  • চিরুনি আটকে যায় জটবাঁধা চুলে।
  • ইদুর আটকে যায় বিড়ালের কাছে, বিড়াল আটকে যায় কুকুরের কাছে।
  • মাংসের টুকরা আটকে যায় দুই দাতের ফাঁকায়, পেয়ারার বিচিও আটকে যায় একই জায়গায়।
  • গাবের বিচি আটকে যায় মানুষের গলায়, মাছের কাঁটাও আটকে যায় সেই একই জায়গায়।
  • ধুলোবালি আটকে যায় প্যান্টের ভাজে।
  • বাচ্চা ছেলেরা আটকে যায় প্যান্টের চেইনে, বুড়ো দাদুরা আটকে যায় লুঙ্গির গিট্টুতে।
ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন