পণ্যে শুল্ক বাড়ানোয় ভারত-যুক্তরাষ্ট্র অস্বস্তি

আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৪৬

 

মার্কিন পণ্যে ভারত পাল্টা শুল্ক বাড়ালে ওয়াশিংটনের কৃষিখাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আভাস মিলেছে। কিছুদিন আগেই ২৮টি মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়েছে ভারত। এসব পণ্যের মধ্যে রয়েছে আপেল, আলমন্ড, ডাল ও বাদাম। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশায় গত বছর আটবার এই পরিকল্পনা স্থগিত করেছিল দিল্লি। তবে শেষ পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্রর মধ্যে বাণিজ্যিক বিবাদ শুরু হয়ে গেল।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্কের ভারসাম্য নিয়ে সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। একারণে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি সামনে রেখে ভারত থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক বাড়ানোর নির্দেশ দেন তিনি। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মার্কিন পণ্যে শুল্ক কমানোর জন্য চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতও যুক্তরাষ্ট্রে তৈরি মোটরবাইকে ৫০ শতাংশ শুল্ক কমিয়ে আনে। তারপরও সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। তিনি দাবি করেন, ৫০ শতাংশ অনেক বেশি। ভারতীয় রাজনীতিবিদদের অস্বস্তিতে ফেলে আলোচনার প্রতি মুহূর্ত সামাজিক মাধ্যমে দিতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে করে নরেন্দ্র মোদির জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়।