গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, মো.কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, রাফেজা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
