মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে।
জানাজায় জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতা-কর্মীদের সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়। তবে স্থানীয় কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি জানাযায়। পরে পুলিশ জনতাকে ছত্রভঙ্গে করে দেয়।
জানাজাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করতে চাইলে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।
