ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ফুলপুরের নগুয়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সানি (১৩ মাস)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানি সকলের আগোচরে হাঁটতে হাঁটতে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
