এইচবি চট্টগ্রাম প্রথম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২২:১৬

এইচবি চট্টগ্রাম প্রথম সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগস্ট চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে গত এক বছরে এইচবি অ্যাভিয়েশান ট্রেনিং সেন্টারের চট্টগ্রামের ব্রাঞ্চ থেকে ট্রেনিং গ্রহণ করে কৃতকার্য হওয়া ১০০-এর অধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

এছাড়া ট্রেনিং শেষে চাকরি ও উদ্যোক্তা হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন সফল শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাংকন প্রোপার্টিজ লি. এর সিইও তানভির শাহরিয়ার রিমন, এইচ বি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান যাকি এস বারী, চিটাগং সেইবার বাংলাদেশের সেলস ডেপুটি ম্যানেজার ও এইচবি অ্যাভিয়েশন চট্টগ্রাম ব্রাঞ্চ-এর সিনিয়র ট্রেইনার মঞ্জুর মোর্শেদসহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং ঢাকা-চট্টগ্রামের এইচবির ট্রেইনার ও টিম মেম্বাররা।

উল্লেখ্য, এইচবি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার ঢাকাতে ২০১৮ সাল থেকে এয়ারটিকেটিং ও ট্রাভেল এজেন্সির ওপর প্রফেশনাল কোর্স করাচ্ছে। গত বছরের আগস্টে চট্টগ্রামে এইচবি অ্যাভিয়েশন যাত্রা শুরু করে। যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন ওয়েবসাইট hbaviationbd.com-এ।

ইত্তেফাক/এএএম