আগৈলঝাড়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:২২

আগৈলঝাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম  রফিকুল মিয়া (৭)। সে সাতলা গ্রামের শরীফ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়ন, বুধবার সকালে সাতলা-উজিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই এলাকার আবু বকর খন্দকারের ছেলে আনাড়ি চালক দুলাল খন্দকারের ইজিবাইকের নীচে চাপা পড়ে রফিকুল মিয়া।

আরও পড়ুন: শিবগঞ্জে বজ্রপাতে শ্রমিক নিহত

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জানান, স্থানীয়রা শিশু রফিকুলকে হাসপাতালে নিয়ে আসে। তখন রফিকুল মৃত ছিলো।

ইত্তেফাক/নূহু