সম্প্রতি বিএনপি ‘সময়’ ও ‘একাত্তর’ টিভি বয়কটের ঘোষণা দেওয়া দেয়। এ ধরণের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ বলে মনে করে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
এ ঘটনায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সব রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাটকো।
