রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলে ৪ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বিএনপির নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সই করা ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
শনিবার বিকেলে রাজধানীর লালবাগে অবস্থিত ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলে ম্যানেজিং কমিটির নবগঠিত সভাপতি,ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজকে সংবর্ধনা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার শামীম, ২৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাইজুদ্দিন মাইজু লালবাগ থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন বাবুল ও ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: এস.এম সুমন ও সাবেক প্রধান শিক্ষক মো: হুমায়ূন কবীর।

