মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ জুন ২০১৯, ২২:৫১

শফিউর রহমান

আজ শুদ্ধ সংগীত প্রসারের পথিকৃত্ প্রয়াত শফিউর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী। শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদক সফিউর রহমান শুদ্ধ সংগীত চর্চায় ও প্রসারে নিজেকে উত্সর্গ করেছেন।

গাজী আহমদ করিম

আজ বৃহস্পতিবার কবি গাজী আহমদ করিম-এর ১০ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে প্রতিভাবান এই কবি ও সাহিত্যিক পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। তাঁর লেখনিতে ফুটে উঠেছে এদেশের আবহমান লোকজ সংস্কৃতি ও অপরূপ সৌন্দর্য। এ উপলক্ষে কবির গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।