সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলার জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে ইছগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে জগন্নাথপুর থেকে ট্রাক ভর্তি সিমেন্ট নিয়ে রানীগঞ্জ দিকে যাওয়ার সময় ইছগাঁও নামক স্থানে স্টিলের বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি নরজুল নদীতে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূইয়া বলেন, বিকালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জ থেকে যাওয়ার পথে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হন। খবর পেয়ে ঘণ্টাখানেক পর দু’জনের লাশ উদ্ধার করি।
