রাজধানীর কিছু এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানীতে ৪ ঘণ্টা সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
