রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা-১৮ সংসদ সদস্য মোঃ হাবিব হাছান।
আজ বুধবার (২৩ আগস্ট) গাছের চারা রোপন উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ৫৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবরাজসহ অন্য নেতাকর্মীরা।
মোঃ হাবিব হাছান বলেন, আগস্ট মাস শোকের মাস, সমগ্র জাতি আগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করছে। ১৫ আগস্ট বাঙালি জাতি তথা পৃথিবীর মানবতার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল।
এসময় বৃক্ষ রোপনে অংশ নিয়ে, তুরাগ থানার সাবেক ছাত্রলীগের সভাপতি এবং ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ সোনার চেয়েও খাঁটি। আমরা একদিন থাকবো না কিন্তু এই গাছগুলো একদিন স্বাক্ষী দিবে যে একদিন আমরা এখানে ছিলাম।
এসময় তুরাগ থানা কৃষকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলামও বক্তব্য দেন।
শোক দিবস উপলক্ষে প্রায় এক হাজার বৃক্ষের চারা রোপনের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে।
