রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৪৫

রাজধানীর কিছু এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ইত্তেফাক/এসকে