দুবাইয়ে অনুষ্ঠিত ২৩ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান।
রোববার(২৭ আগষ্ট ) সকালে মাদার তেরেসার ১১৩ তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের কনরাড হোটেলে শৈলীতে উদযাপন উপলক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় সততা, দক্ষতা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান এই পুরস্কার দেয়া হয়।
১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই অ্যাওয়ার্ড পান।
শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, ক্ষেত্রগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি বছর স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।
এমপি মহিব এর হাতে মাদার তেরেসার নামাঙ্কিত পদক তুলে দেন অ্যাওয়ার্ড কমিটির অন্যতম সদস্যসহ দুবাইয়ের বিশিষ্টজনরা। তার হাতে তুলে দেওয়া হয় মানপত্র, মাদার তেরেসার ছবিসহ স্মারক, কলকাতার নানাবিধ মিষ্টি ও উত্তরীয়।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় এমপি মহিব বলেন, মাদার তেরেসা অ্যাওয়ার্ডের জন্য কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং নেত্রী আওয়ামী লীগের নমিনেশন দিয়েছেন বলেই সংসদ সদস্য (এমপি) হয়ে জনগণের খেদমত ও সমাজের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।
এ অ্যাওয়ার্ড স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।
