৮ মাসেও নজরে আসেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের

আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:৪২

উখিয়ার কোর্ট বাজারের কাঁচাবাজার এলাকায় গাছের ভারে নুয়ে পড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে দুর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা। ২০১৮ সালে অক্টোবর মাসে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলির আঘাতে ওই বটগাছটি ভেঙ্গে বৈদ্যুতিক খুঁটি ও তারের সঙ্গে লেগে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে থাকে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বটগাছটি সরাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষসহ তাদের বিভিন্ন কর্মচারীদের জানানো হলেও তা কার্যকর হয়নি। স্থানীয় সাইফুল ইসলাম সিকদার, রফিকুল ইসলাম জানান, চলমান বর্ষায় যেকোন সময় ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক খুঁটিসহ ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে মাটিতে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। 

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ৭টি রেলব্রিজের নাজুক অবস্থা

এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ বলেন, লাইনম্যানদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

অপরদিকে ৮ মাস পাড় হলেও বিষয়টি পল্লী বিদ্যুতের নজরে না পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতংক দেখা দিয়েছে। তারা অবিলম্বে গাছটি সরিয়ে ফেলতে দাবি জানিয়েছেন।

ইত্তেফাক/অনি