ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের হাজারো নেতা কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগদান করে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগে সহ-সভাপতি মোঃ সানি শাহ্ জানান, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ ও দিক-নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে যোগদান করে।
ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্বক্ষণিক যোগাযোগ ও পরামর্শ দিয়েছেন উল্লেখ করে সানি শাহ্ বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে হাজারো শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম।
