প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৩

ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে, কারামুক্ত ২৫ নেতা-কর্মীকে সংবর্ধনা প্রদান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে কালিসীমা মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এর আগে কালিসীমা স্কুল মাঠ থেকে দলের জেলা আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য নূর আলম ছিদ্দিকীর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে। ১৪ ইউনিট কমিটির পক্ষ থেকে কারামুক্ত ২৫ নেতা-কর্মীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আবু আরিফ মো. শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, মহিলাদলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা, শামীমা বাছির স্মৃতি, জেলা কৃষক দলের সদস্য সচিব কৃষক জিল্লুর।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, মাসুদুর রহমান, আসাদুজ্জামান শাহীন, সালাহ উদদীন আহমেদ, রাহীম লস্কর, তানিম শাহেদ রিপন, কসবা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, সদস্য সচিব শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন শাহীন, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আবদু, সদস্য সচিব ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আকতার খান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুজজামান লস্কর তপু, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক বশির উদদীন তুহিন, নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ, সদস্য সচিব এ কে এম মুসা, নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান, রোমেল আহমেদসহ অনেকে।

ইত্তেফাক/পিও