শেখার কোনো বিকল্প নেই, যাঁরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে নাম করেছেন সবাই শিখেছেন। আমিও চাই আরো শিখতে, তাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অভিনয়বিষয়ক স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নেওয়ার জন্য যাচ্ছি। এখানেই শেষ নয়। জীবনের চলার পথে যখনই মনে হবে শিখতে হবে তখনই ভর্তি হয়ে যাবো। জীবনের শেষ দিনটি পর্যন্ত শিখতে চাই। আমার ভেতরের অভিনেতা সত্ত্বাকে আরো পরিপক্ব করার জন্যই এই কর্মশালায় অংশ নিচ্ছি।
