খুলনায় মধ্য আষাঢ়ে স্বস্তির বৃষ্টি

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৪

খুলনা অফিস

তীব্র গরমের পর মধ্য আষাঢ়ে খুলনায় স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার বেলা ১২টা ৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। দুপুর ১টা ২০ মিনিট ধরে পড়ে এই বৃষ্টি। চৈত্রের ছদ্মারণে আষাঢ়ের কাঠফাটা রোদ আর তীব্র গরমের পর বৃষ্টিতে খুলনার মানুষসহ প্রাণিকুলের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে আসে।

জ্যৈষ্ঠের তীব্র গরম শেষে আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলেন খুলনার মানুষ। মাঝে দুই-এক দিন ছিটেফোঁটা বৃষ্টি হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পায়নি মানুষ। অবশেষে তীব্র গরমের পর বৃহস্পতিবার দুপুরে খুলনাবাসী বৃষ্টির দেখা পেয়েছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হয়েছে। তবে আষাঢ়ের অবিরাম বৃষ্টির মতো এ বৃষ্টি বেশি সময় স্থায়ী হবে না।

তিনি বলেন, বৃহস্পতিবার সোয়া একঘণ্টা পর্যন্ত খুলনায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।