মাধবদীতে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবি

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:২৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে পল্লীবিদ্যুত্ এর প্রি-পেইড মিটার স্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন হয়। ‘আমরা মাধবদীবাসী’ সংগঠনের আয়োজনে এতে পল্লীবিদ্যুতের গ্রাহক ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আয়োজিত সংগঠনের সভাপতি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মাধবদী ক্লাব লিমিটেড এর সভাপতি আল-আমিন ভূইয়া প্রধান, মাধবদী পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিনসহ আরো অনেকে। বক্তারা বলেন, প্রি-পেইড মিটারের নতুন বিড়ম্বনার কারণে বিদ্যুতের ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলছে। গ্রাহকরা সরকারের এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে এই রাক্ষুসী প্রি-পেইড স্থাপনা বন্ধের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।