অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২২

সিরাজগঞ্জের কাজিপুরের গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে আশাদুল ইসলামের বাসায় এক অভিযান চালায় র‌্যাব-১২। এসময় বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষণাকৃত অনলাইন জুয়াচক্রের এজেন্টসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। এছাড়া, জুয়ার কাজে ব্যবহৃত ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে দীর্ঘ দিন ধরে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজিপুর থানার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের আশাদুল ইসলামের ছেলে রবিউল (২১), রবিউলের ভাই ফেরদৌস আলী (২৭), সোলায়মানের ছেলে রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মতিউর রহমানের ছেলে রায়হান কবির (২৮), মাইজবাড়ি গ্রামের হাছেন আলীর ছেলে সুইট রেজা (২৬), একই গ্রামের ইব্রাহিমের ছেলে ইলিয়াস উদ্দিনকে (৩৬) আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছিল। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এইচএ