সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ জুন ২০১৯, ২১:৩৫

দিনাজপুরে স্টেকহোল্ডারস কর্মশালা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের একটি আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দিনাজপুর এর আয়োজনে জেলা স্টেকহোল্ডারস কর্মশালা-২০১৯ এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসকের পক্ষে আফতাবুজ্জামান আল ইমরান। রংপুর-খুলনা ও ২য় প্রজন্মের সংগঠনের টিম লিডার গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা সমবায় কর্মকতা মো. শাহজাহান প্রমুখ।

হোমনা মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তারের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. রিয়াজুল ইসলাম।

মাছ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কোটি টাকার প্রকল্প সম্পন্ন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় মাছের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১২টি জলাশয় সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিত্যক্ত পুকুর ও জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে মত্স্য উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে রংপুর বিভাগে মত্স্য উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে খনন ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়। জেলা মত্স্য বিভাগের অধীনে জেলা মত্স্য অধিদপ্তর গাইবান্ধার মত্স্য কর্মকর্তা আবদুদ দাইয়ানের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা মত্স্য কর্মকর্তা মিজানুর রহমানের তদারকিতে রংপুর বিভাগ মত্স্য উন্নয়ন প্রকল্প ও জলাশয় সংস্কারের মাধ্যমে ৬টি পুকুর ও ৬টি জলাশয় ইতিমধ্যে খনন ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজের হলরুমে কর্মশালায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনাল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (এনডিডি) মাস্টার ট্রেইনার মো. রবিউল ইসলাম, ডাঃ আ ফ ম তারেক ভুঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মো. জিয়াদুল হক বাবু প্রমুখ।

চিংড়ি গবেষণা কেন্দ্রের কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা বৃহস্পতিবার গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক ড. সালেহ উদ্দিন আহমেদ। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

০