দারিদ্র্য দূরীকরণ সরকারের অন্যতম ভিশন। সরকারের এই চ্যালেঞ্জ মোকাবেলার সহযোগী হিসাবে সমবায় সমিতি কাজ করে যাচ্ছে। গ্রাম অঞ্চল, পাড়া-মহলায় ও বিভিন্ন শহরে সরকারের সমবায় অধিদপ্তরের অনুমোদন নিয়ে স্থানীয় পর্যায়ে সমবায় সমিতি বিভিন্ন নাম দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে চড়া সুদে ঋণ দেওয়া হয়। এবং তার বধির্ত সময়সীমার মধ্যে পরিশোধ না করলে শারীরিক ও মানসিক নির্যাতনসহ চক্রাবৃদ্ধি হারে টাকা আদায়ের ব্যবস্থা করা হয়। অনেকে আবার ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পালিয়ে যায়। কিন্তু সমবায় অধিদপ্তর থেকে অনুমোদনের শর্তসমূহ লংঘন করায় দরিদ্র জনগোষ্ঠীর ওপর নির্যাতন যেমন বাড়ছে, তেমনি দারিদ্র্য দূরীকরণে বাধা সৃষ্টি করছে। তাই সমবায় অধিদপ্তরকে নজরদারি বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মো. আজিজুর রহমান আজিজ
নবীগঞ্জ, হবিগঞ্জ
