নিরব ও ইমনের হাত ধরে যাত্রা শুরু করল লুমিনাক্স হেয়ার ইমপ্রেশনস

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯

চিত্রনায়ক নিরব ও ইমনের হাত ধরে বন্দর নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করলো জেন্টস সেলুন ‘লুমিনাক্স হেয়ার ইমপ্রেশনস’। তিন হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে চট্টগ্রাম শহরের আই পি এল সিটি সেন্টার দ্বিতীয় তলায় শনিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এটি।

জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে নিরব-ইমন ছাড়াও আরও উপস্থিত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস ডি বাপ্পা এবং চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

চট্টগ্রামে নিরব-ইমন পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদেরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এস ডি বাপ্পা। পরে ফিতা ও কেক কেটেলুমিনাক্স হেয়ার ইমপ্রেশনসের নতুন যাত্রায় শুভ কামনা জানান তারা।

স্বত্বাধিকারী এস ডি বাপ্পা বলেন, ‘একটি হেয়ার সেলুন প্রতিষ্ঠার চিন্তা আমাদের মাথায় হুট করে বা নিছক ব্যবসায়ী কারণে আসেনি। চট্টগ্রামের  ফ্যাশনপ্রেমীদের ক্রমবর্ধমান চাহিদার তুলনায় মান সম্মত সেলুনের অভাব রয়েছে। আমরা অভাবটি পূরণ করতে নিরলসভাবে কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘চুলের ফ্যাশন একজন মানুষের ব্যক্তিত্বকে তুলে ধরে, প্রকাশিত করে ভেতরে লালিত অন্তর্নিহিত রুচিকে। ফলে দিন দিন বিশ্বব্যাপী হেয়ার স্টাইলিংয়ের গুরুত্ব বাড়ছে। আমার প্রতিষ্ঠানের সব কর্মী প্রশিক্ষিত এক্সপার্ট। ফলে আপনি নির্ভরযোগ্য সেবাটি পাবেন এতটুকু আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া আমাদের এখানে পাবেন কমপ্লিট হেয়ার সলিউশনস, ফেসিয়াল হেয়ার-এক্সটেনশনসহ সব ধরনের সেবা।’

ইত্তেফাক/এএইচপি