রাজ্যসভায় দাবি তৃণমূল সাংসদের
এনডিটিভি
রাজ্যের নাম বদলের দাবিতে রাজ্যসভায় সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পশ্চিমবঙ্গ নাম পালটে বাংলা, ইংরাজি ও হিন্দিতে বাংলা করার দাবি তুললেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্যসভার মহাসচিবকে চিঠিও লিখেছেন সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে তিনি জানান, গত বছরের জুলাইয়ে রাজ্যের নাম বদল নিয়ে বিল পাশ হয়েছে বিধানসভায়। সুখেন্দুশেখর রায় বলেন, ‘২০১৮-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হয় যে পশ্চিমবঙ্গ নাম পালটে বাংলা রাখা হবে, কিন্তু তার পর থেকে বিলটি এখনো কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন হয়ে পড়ে রয়েছে।’ সাংবাদিকদের তিনি বলেন, এর অর্থ এই যে, বিলটি যেহেতু বকেয়া হয়ে কেন্দ্রের কাছে পড়ে রয়েছে, তার অর্থ, রাজ্যটির নাম পরিবর্তিত হোক, তা চায় না কেন্দ্র।
সুখেন্দুশেখর রায় বলেন, ‘বাঙালিদের প্রকৃত পরিচয় ফিরিয়ে দিতে, রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটি কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি।’ তিনি জানান, ১৯৪৭-এ বাংলা ভাগ হওয়ার পর, বাউন্ডারি কমিশন বা রাডক্লিফ কমিশনের রায় অনুযায়ী, বাংলার পূর্ব জেলাটি পূর্ব পাকিস্তান হয়, যেটি পরে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়।
সুখেন্দু রায় আরো বলেন, ‘যেখানে, বঙ্গোপসাগরের উত্তরাংশে, হিমালয় থেকে যে অংশ পশ্চিম দিকে চলে গিয়েছে, দক্ষিণে সেটির নাম পশ্চিমবঙ্গ রাখা হয়, যদিও সরকারিভাবে যা পূর্ব বাংলা, তার কোনো ভৌগোলিক অঞ্চল নেই।’ তিনি জানান, ‘১০০০ খ্রিষ্টপূর্বাব্দে এই এলাকায় থাকা দ্রাবিড়িয়ান উপজাতি ছিল, তারপর বঙ্গ থেকে বাংলা কথাটি বা অঞ্চলটির নাম এসেছে।’
