শিক্ষা খাতে প্রতিশ্রুত বাজেট বরাদ্দের দাবিতে দীর্ঘদিন সরব শিক্ষার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন দেয় সিনেট কমিটি। সেদিনও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় ছাত্র ইউনিয়নের ব্যানারে। এক পর্যায়ে পদযাত্রাসহ শিক্ষা চত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি তাঁরা অনেক সীমাবদ্ধতার মধ্যে লেখাপড়া করছেন। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও কাঙ্খিত বিকাশ ঘটছে না তাঁদের। তাই প্রতিশ্রুত বাজেট তাদের প্রাণের দাবি।
