নবাবগঞ্জে শিশু ও নারীর উন্নয়নে কর্মশালা

আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:১০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শিশু ও নারীর উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে সম্প্রতি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা তথ্য অফিস  উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। প্রধান অতিথি ছিলেন আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,  গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রাশিদ, নারীনেত্রী মাধুরী বণিক, ইউপি সদস্য শেখ আলাউদ্দিন প্রমুখ।