তরিকত ফেডারেশনে যোগ দিলো বিপুল সংখ্যক পীর মাশায়েখ ও আওলাদগণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৭

চট্টগ্রামের বিপুল সংখ্যক দরবারের পীর মাশায়েখ ও আওলাদগণ তরিকত ফেডারেশনে যোগদান করেছেন। এ উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে তারা বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীকে শুভেচ্ছা জানান।

বুধবার (২০ সেপ্টেম্বর) যোগদান অনুষ্ঠান উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভাটি সৈয়দ আরাফাতুল হক হাফেজ নগরীর সভাপতিত্বে এবং শাহাজাদা মুফতী সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ ও শাহাজাদা মুফতী সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মোবাল্লিগ সুলতানপুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব তৈয়বুল বশর মাইজভান্ডারী। প্রধান বক্তা ছিলেন শাহাসূফি ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার। বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী মোরশেদ কাদেরী, শাহাজাদা রেজাউল করিম ইয়াকুবী, শাহাজাদা গোলাম ফারুক, শাহাজাদা সৈয়দ মোকাম্মেল শাহ ফরহাদাবাদী, শাহাজাদা মুফতি সৈয়দ বোরহান উদ্দিন হাফেজ নগরী, পীরে তরিকত তাজুল ইসলাম রেজভী সুন্নি আল কাদেরী, শাহাজাদা সৈয়দ মুশকিলকোসা আমিরী,  শাহাজাদা আলহাজ্ব আবদুল হালিম শাহ, শাহাজাদা সৈয়দ মোকাররম আমিরী, শাহাজাদা সৈয়দ মোস্তানজিদ হাসেমী, আলহাজ্ব আলমগীর আলম, মনসুর আলম ভান্ডারী  প্রমূখ।

এতে চট্টলার ঐতিহ্যবাহী দরবার বিশেষ করে ফরহাদাবাদ দরবার শরিফ, পটিয়া আমির ভান্ডার, সাতগাছিয়া দরবার শরিফ, হাফেজ নগর দরবার শরিফ, পটিয়া ইয়াকুব ভান্ডার দরবাব শরিফ, চন্দনাইশ কাঞ্চন নগর রহমানিয়া দরবার শরিফ, রহিমিয়া হাসেমীয়া দরবার শরিফ, খায়ের ভান্ডার দরবার শরিফ, রেজভিয়া খানেকা দরবার শরিফ, শুকছড়ি চিস্তিয়া দরবার শরিফ, নালন্ধা দরবার শরিফ থেকে আগত বিপুল সংখ্যক পীর মশায়েখ ও আওলাদেপাক বৃন্দ বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে একাত্বতা পোষন করেন। সভা শেষে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে মুনাজাত পারচালনা করেন শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

ইত্তেফাক/এএইচপি