পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় বিপ্লব হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব বগুড়া জেলার পল্লী মঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাঁথিয়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বগুড়া মুখি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লব নিহত হন। তিনি কাশিনাথপুর এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করতেন।
আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টি, তাপমাত্রা আরও কমতে পারে
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
