নেত্রকোনায় আমন বীজতলা তৈরির ধুম

আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৪৪

দীর্ঘ খরার পর ভারী বর্ষণ

নেত্রকোনা প্রতিনিধি

দীর্ঘ খরার পর গত বুধবার থেকে নেত্রকোনায় ভারী বর্ষণ হওয়াতে নেত্রকোনায় আমন বীজতলা তৈরির ধুম পড়ে গেছে। কৃষকরা জমি তৈরি করে সাথে সাথে চারার জন্য বীজও জমিতে ফেলছেন। সকাল থেকে সারাদিনই তারা এই কাজ করছেন। এবার ৮ হাজার ১০০ হেক্টর জমিতে আমন বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, গত দুদিন যাবত্ ভারী বর্ষণ হওয়াতে কৃষকরা বীজতলা তৈরিতে মাঠে নেমে গেছেন। ভাদ্র মাস থেকে আমন চারা জমিতে রোপণ করা শুরু হবে। বীজেরও কোনো সমস্যা নেই। এবার নেত্রকোনা জেলার দশ উপজেলায় ১ লাখ ৩১ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।