স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক ইউনিটের সভাপতি হলেন পিনাকী রঞ্জন দাস রনি। তিনি ২০১২ সালে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন এবং বর্তমানে ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা হিসেবে প্রধান কার্যালয়ের রিক্স ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত রয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বর গঠিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতেও তিনি কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পান। এরপর ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সর্বসম্মতিক্রমে তাকে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিটের সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা,পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান পিনাকী রঞ্জন দাস স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
