ইউপি সাধারণ সদস্য পদ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ আসনে উপনির্বচনের তপসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, সাধারণ আসনের উপনির্বাচনের তপসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জুন রবিবার, বাছাই ২ জুলাই মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই মঙ্গলবার, ভোট গ্রহণ ২৫ জুলাই বৃহস্পতিবার।
ইউএনও মাহফুজুল আলম মাসুম জানান, আশারকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তপসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বিধি মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
