সড়কের সৌন্দর্যবর্ধন
বান্দরবান প্রতিনিধি
সদরের বাসস্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস জানান, বান্দরবান শহরের বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম সড়কের কেরানীহাট পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়কের দুপাশে ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছের চারা লাগানো হবে। ছাড়াও পৌর শহরের সৌন্দর্যবর্ধনেও বিভিন্ন স্থানে গাছের চারা লাগানো হবে।
