ক্যানসারের সঙ্গে লড়তে লড়তেই মা হলেন সিঁথি সাহা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০:০৬

বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। দেশে–বিদেশে তার চিকিৎসা চলছে। এবার আনন্দের খবর দিলেন তিনি। প্রথমবার সন্তানের মা হয়েছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে ফুটফুিটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সিঁথি।

সংবাদমাধ্যম অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর তার সন্তান পৃথিবীতে এসেছে। ইতোমধ্যে সন্তানের নামও রেখেছেন-সামারা জয়ী। 

মা হওয়ার খবর জানিয়ে তিনি বলেন, ‘গত বছর তো প্রায় মারাই যাচ্ছিলাম। এ বছর যেন নতুন করে বেঁচে উঠলাম। বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন। এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আমি এখন অনেক সুখী।’

এছাড়া তিনি আরো জানান, আগামী নভেম্বরের শেষে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে আবার কাজ শুরু করবেন।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshithi.saha%2Fposts%2F923659862449254&show_text=true&width=500" width="500" height="628" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

সিঁথি তার মায়ের কাছে গান শিখে সংগীতজীবন শুরু করেন। তিনি ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সংগীত শিখেছিলেন। গান ছাড়াও তার সঞ্চালনায় টিভি অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’ আলোচিত হয়।

কণ্ঠশিল্পী সিঁথি সাহা ২০২২ জানতে পারেন তার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে পৃথিবীতে নিজের অস্তিত্ব রেখে যাবেন। তাই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ইত্তেফাক/পিএস