লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১ জঙ্গি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪০

লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়েছে। খবর রয়টার্সের। 

রয়টার্সের খবরে বলা হয়, নিহতদের সবাই আল-কায়েদার সদস্য বলে দাবি করেন মার্কিন আফ্রিকান কমান্ডো।

শুক্রবার লিবিয়ার আল-উয়ানাত শহরের কাছে আলজেরিয়ার সীমান্তের ধারে এই বিমান হামলা চালানো হয়। হামলায় জঙ্গিদের তিনটি গাড়ি বিধ্বস্ত হয়। এতে কোন বেসামরিক লোকের মৃত্যু হয়নি বলে জানানো হয়।

ইত্তেফাক/এসআর