ইউজিসির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৪৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০ স্বাক্ষর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষ মানব সম্পদ তৈরি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের রূপকল্প নিয়ে এবং নির্বাচিত শিক্ষার্থীদের জন্য গবেষণাধর্মী উচ্চ শিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরির অভিলক্ষ্য নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়  রেজিস্ট্রার ও ইউজিসি সচিবের মধ্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ভবিষ্যত্ পরিকল্পনা হিসেবে চাহিদা অনুযায়ী নতুন বিভাগ চালু করা, গবেষণাবান্ধব আধুনিক ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়, কেন্দ্রীয় লাইব্রেরিকে আধুনিকায়ন করা, মেয়েদের জন্য শেখ ফজিলাতুন্নেছা  মুজিব হল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ সিস্টেম, গাড়ি গ্যারেজ, মেইনগের ও সংযোগ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত করা রিচার্স সেল গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ক্ষেত্র ও সুযোগ বৃদ্ধি করা ইন্টারনেটের ব্যান্ডউইথ ১০০০ এমবিপিএসে উন্নতি করে সম্পূর্ণ ক্যাম্পাসকে ওয়াইফাই জোনের আওতায় আনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে  কার্যকরী এমওইউ সাক্ষর করে Exchange Program ও Collboration Reacharch এর  ক্ষেত্র বৃদ্ধি করা। সেন্টার ফর মডার্ন ল্যাংগুজের শিক্ষা কার্যক্রম চালু, শ্রেণিকক্ষকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় এনে বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।