শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাতের আয়োজন করে বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়ন।
গতকাল শুক্রবার বাদ আছর নগরীর স্টিমারঘাট জামে মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সিহাব উদ্দিন মাসুদ। উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, ফটো সাংবাদিক ফারুক লিটু, হকার্স ইউনিয়ন সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সহ-সভাপতি সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক কবির, সদস্য হেলাল, সুলতানসহ মুসল্লিবৃন্দ।
